১০ জানুয়ারি, ২০২৪ ০১:৫৩
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘শ্রীমঙ্গল রিপোটার্স ফোরাম’ এর আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে শহরের চৌমুহনীতে অবস্থিত একটি রেস্তোরাঁয় আয়োজিত সভায় আলোচনার মাধ্যমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় ইসমাইল মাহমুদকে আহ্বায়ক এবং এস কে দাশ সুমন ও আবু জার বাবলাকে যুগ্ম সদস্য সচিব করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দি ডেইলি অবজারভার প্রতিবেদক রুপম আচার্য্য, খবরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি হৃদয় দাশ শুভ, তুষার দেব, সকালের সময়ের শ্রীমঙ্গল প্রতিনিধি রাজেশ ভৌমিক প্রমুখ।
সভায় ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও ২১ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার বিষয়ে আলোচনা করা হয়।
আপনার মন্তব্য