চুনারুঘাট প্রতিনিধি

০৪ মার্চ, ২০২৪ ২৩:৩১

চুনারুঘাটে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাটে  বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. আলা উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোবিন্দপুর গ্রামের মো: জহুর আলীর পুত্র।  

সোমবার ( ৪মে ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাতে ওই বুদ্ধি প্রতিবন্ধী তরুনী (১৯)এর মা তার মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে আলাউদ্দিনকে  প্রধান আসামি করে ও ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

এর পরই চুনারুঘাট  থানার উপপরিদর্শক এসআই দেলোয়ার ও খোরশেদ আলম সহ একদল পুলিশ  অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেপ্তার করেন।

চুনারুঘাট  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, ধর্ষণের মামলায় আলাউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।  

ওই কিশোরীর মা জানান,  গত রবিবার  দুপুরে আমার  মেয়েকে  খাবারের জিনিসের প্রলোভন দেখিয়ে বাড়ির পশ্চিমে  ছুরত আলী মেম্বারের পরিত্যাক্ত ঘরের ভিতরে ধর্ষণ করে। আমি এর প্রতিবাদ করায় ধর্ষকের ভাই সহ আত্নীয় স্বজন সবাই মারপিট করে।

তবে অভিযুক্ত আলাউদ্দিন ধর্ষণের ঘটনা অস্বীকার করে বলে ওই তরুণীর পরিবারের সাথে তাদের পুর্ব বিরোধ রয়েছে এবং এঘটনায় উভয়ের মধ্যে মারামারি হয়েছে।  তার দাবি তাকে ফাঁসানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত