মাধবপুর প্রতিনিধি

০৫ মার্চ, ২০২৪ ১৩:০৩

মাধবপুরে হামলার শিকার স্কুলছাত্র, থানায় অভিযোগ

হবিগঞ্জের মাধবপুরের কমলপুরের এক স্কুলছাত্র হামলার শিকার হয়েছে। এনিয়ে থানায় মামলা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ মার্চ রাতে সাহেবনগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র কমলপুর গ্রামের রোকন মিয়ার ছেলে রেদুয়ান মিয়া (১৩) উপজেলার চৌমুহনী ইউনিয়নের রামনগর গ্রাম থেকে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে রামনগর গ্রামের আব্দুর রউফের ছেলে আশিক মিয়া, আসু মিয়ার পুত্র বাবু মিয়াসহ ৬ জন যুবক লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে হামলা করে রক্তাক্ত জখম করে।

আহত রেদুয়ান মিয়া কমলপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের নাতি।

পরে আহত রেদুয়ানকে উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহত রেদুয়ানের পিতা রোকন মিয়া বাদী হয়ে রোববার মাধবপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত