০৫ মার্চ, ২০২৪ ১৫:৫৭
আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সিলেট নগরীর স্টার প্যাসিফিক হোটেলে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডেমোক্রেসি ইন্টারন্যশানাল আয়োজিত এই সভায় নগরীর বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার শুরুতে আন্তর্জাতিক নারী দিবস নিয়ে সূচনা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ নাইমুর রহমান। উক্ত আলোচনা সভা সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যশানাল সিলেটের রিজিওনাল ম্যানেজার মোসাম্মদ রাহিমা বেগম। এরই ধারাবাহিকতায় নারী দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস তুলে ধরা হয়। পরবর্তীতে উপস্থিত সদস্যগন কয়েকটি দলে বিভিক্ত হয়ে ‘নারীর সামগ্রিক অর্থনৈতিক চ্যলেঞ্জ মোকাবেলায় বিভিন্ন পর্যায়ের করনীয় গুলো তুলে ধরেন।
এছাড়াও রাজনৈতিক দল গুলো এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় কতটুকু প্রস্তুত এবং তাদের সম্ভাব্য করনীয় কি হতে পারে সেসকল বিষয়ও আলোচনায় উঠে আসে। “নারীর সমঅধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিবাদ্যে আয়োজিত উক্ত আলোচনা সভায় সিভিল সোসাইটির ভূমিকা নিয়েও কাঠামোগত আলোচনা হয়। এছাড়াও নারীর রাজনৈতিক ক্ষমতায়নে এসপিডাব্লিউ সাব-কমিটি ও এমএএফ সাব-কমিটির দুজন সদস্য তাদের কমিটির বেস্ট প্র্যাকটিস এবং অগ্রগতি তুলে ধরেন।
উক্ত আলোচনায় প্যানেল অতিথি হিসেবে ছিলেন সামিয়া বেগম চৌধুরী, সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি, , শাহনারা বেগম, সভাপতি, সিলেট মহানগর মহিলা লীগ, নিগার সুলতানা ডেইজি, সভাপতি, সিলেট মহানগর বিএনপি, অ্যাডভোকেট সালমা সুলতানা, সভাপতি, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ, ডাঃ নাজরা চৌধুরী, সদস্য, সিলেট জেলা মহিলালীগ, আসমা বেগম কামরান, সাধারণ সম্পাদক, সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগ, ফাতেমা জামান রোজি, সাধারণ সম্পাদক, সিলেট জেলা মহিলা দল, ফাহিমা আহাদ কুমকুম, সাধারণ সম্পাদক, সিলেট জেলা মহিলা দল।
রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহবুব রব চৌধুরী ফয়সল, সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপি, এ টি এম হাসান জেবুল, যুগ্ন সাধারণ সম্পাদক, সিলেট মহানগর আওয়ামীলীগ, সাইফুল আলম রুহেল, সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগ, মুর্শেদ আহমদ মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট মহানগর বিএনপি, জগলু চৌধুরী, দপ্তর সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগ, সাবিনা সুলতানা, সদ্স্য, বাংলাদেশ, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ, জাহিদ সরওয়ার সবুজ, সদ্স্য, সিলেট মহানগর আওয়ামী লীগ।
এছাড়াও সিভিল সোসাইটি প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াহিদা আক্তার, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, লিডিং ইউনিভার্সিটি সিলেট, নুসরাত হাসিনা, সহকারি অধ্যাপক, ডিপার্ট্মেন্ট অফ ল, লিডিং ইউনিভার্সিটি প্রমুখ।
আপনার মন্তব্য