কমলগঞ্জ প্রতিনিধি

০৮ মার্চ, ২০২৪ ১৯:৫৫

কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

"নারীর সম অধিকার, সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে শুক্রবার (৮ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. হোসনে আরা তালুকদার।

এসময় সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়সহ বিভিন্ন নারী সংগঠন অংশগ্রহণ করে।

এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েব ফাউন্ডেশনের সহযোগিতায় কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে শুক্রবার দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত