তাহিরপুর প্রতিনিধি

১০ মার্চ, ২০২৪ ১৯:১৩

তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব স্মার্ট বাংলাদেশ গড়ব এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদের ডিজিটাল কর্নারে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি আসাদুজ্জামান রনির সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, এসআই হেলাল উদ্দিন, সজিব দে, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, ওয়ার্ল্ড ভিশন ডিআরআর ম্যানেজার জাফর আলম, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, সাংবাদিক বাবরুল হাসান বাবলু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তুজাম্মিল হক নাসরুম, ফাইয়ার ফাইটার মাসুদ রানা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত