২৬ মার্চ, ২০২৪ ২২:৩৪
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে 'কমিউনিটি ইকো ট্যুরিজম'-এর আয়োজনে লাউয়াছড়া পুঞ্জির সহযোগিতায় বিদেশী শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারের লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা বনাম লাউয়াছড়া পুঞ্জি কমিউনিটি প্রাইমারী স্কুলের শিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে মঙ্গলবার (২৬ মার্চ) বেলা ১১ ঘটিকায় খেলাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমিউনিটি ইকো ট্যুরিজম এর ওনার পারভেজ কামাল পাশা ও ইকো ট্যুর গাইড রাসেল আলম।
এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন লাউয়াছড়া খাসিয়া পুঞ্জির মান্রী ফিলা পতমী। আরও উপস্থিত ছিলেন খাসি সোশ্যাল কাউন্সিলরের প্রচার সম্পাদক সাজু মারছিয়াং, এবং ঢাকা থেকে আগত বিদেশী অতিথিবৃন্দ।
প্রীতি ফুটবল ম্যাচটি ২-০ গোলে লাউয়াছড়া পুঞ্জি কমিউনিটি প্রাইমারি স্কুল জয় লাভ করে।
খেলা শেষে উপস্থিত অতিথিরা কমিউনিটি ইকো ট্যুরিজমের পক্ষ থেকে খেলোয়াড়দের হাতে প্রীতি উপহার ক্রেস্ট তুলে দেন।
আপনার মন্তব্য