নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৪ ১৪:৪৮

ভোলাগঞ্জ বর্ডার হাট পরিদর্শনে ভারতের সহকারী হাইকমিশনার

সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার চন্দর শেখর সিলেটের ভোলাগঞ্জ বর্ডার হাট পরিদর্শন করেছেন।

সোমবার (১৩ মে) তিনি বর্ডার হাট পরিদর্শনে যান। এসময় কাস্টমস এবং বিজিবি অফিসও পরিদর্শন করেন সহকারী হাইকমিশনার। এছাড়া সীমান্ত দিয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আলোচনা করেন।

এসময় সৌজন্য সাক্ষাৎ ও আলোচনার সময় উপস্থিত ছিলেন ভারতীয় হাই কমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, তথ্য, সংস্কৃতি, শিক্ষা ও বাণিজ্য) মানস কুমার মুস্তাফি,  নুমালিগড় রিফাইনারি লিমিটেডের কান্ট্রি হেড আরএমডব্লিউ খংউইর এবং জিএম (মার্কেটিং) জয়ন্ত গোস্বামী।

আপনার মন্তব্য

আলোচিত