১৮ মে, ২০২৪ ১১:০৭
ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার (১৮ মে) সকাল ১০টা ১৭ মিনিটে লাভিঞ্চি হোটেলের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।
তিনি জানান, সকাল ১০ টা ১৭ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ছুটে গেছে। তারা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
তবে কীভাবে আগুন লাগল এবং কোনো হতাহত হয়েছে কিনা এখনো জানা যায়নি।
আপনার মন্তব্য