জগন্নাথপুর প্রতিনিধি

৩০ মে, ২০২৪ ২২:৪৫

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ও জগন্নাথপুর পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (৩০ মে) বাদ আসর জগন্নাথপুর সদর (সাব-রেজিষ্টার) জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক তকবুর মিয়া, জগ্ননাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক মো. লিটন মিয়া, যুগ্ম- আহবায়ক শামিম আহমদ, যুগ্ম- আহবায়ক তারেক মিয়া, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন, জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিএনপির সাধারণ সম্পাদক হাবিল মিয়া, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজমুল চৌধুরী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, জগন্নাথপুর পোর যুবদলের সদস্য রুকন মিয়া প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন জগন্নাথপুর সদর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আজমল হোসেন জামী।

আপনার মন্তব্য

আলোচিত