চুনারুঘাট প্রতিনিধি

০২ জুন, ২০২৪ ১৯:২৪

মরা নদীতে স্প্রিডবোট ভাসালেন ব্যারিস্টার সুমন

মরা নদীতে স্প্রিডবোট চালিয়ে নৌ চলাচলের উদ্বোধন করলেন সংসদ সদস্য ব্যারিস্টার সুমন।

শনিবার (১লা জুন) বিকালে হবিগঞ্জ -৪, আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন চুনারুঘাট উপজেলার পৌরসভার ঘেষা পরিত্যক্ত  মরা নদীতে স্প্রিডবোট হস্তান্তর করেন।  পরে তিনি ঘন্টা ব্যাপী শিশু কিশোরকে স্প্রিডবোটে তুলে আনন্দ উপভোগ করেন।

ব্যারিস্টার সুমন সংসদ নির্বাচনের পুর্বে মরা নদী পরিষ্কার করে হাতিরঝিলের ন্যায় রূপান্তরিত করতে প্রতিশ্রুতি দেন। এমপি নির্বাচিত হওয়ার দুদিন পর প্রথমেই মরা নদী পরিষ্কারের মধ্যে দিয়ে কাজ শুরু করেন। দীর্ঘ সাড়ে ৪ মাস পর নিজ অর্থায়নে মরা নদী পরিষ্কার করে শনিবার সেই নদীতে স্প্রিডবোট হস্তান্তর করে বিনোদন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত