০১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:২৪
বড়লেখায় টাইল্স মিস্ত্রি রাসেল আহমদ হত্যা মামলার প্রধান আসামী আব্দুল মালিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার বড়লেখা সিনিয়র জুডিশিয়েল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট হাসান জামান জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
জানা গেছে, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ব্রাক্ষণগ্রামের বদরুল ইসলামের শিশু পুত্রের সাথে প্রতিবেশি আব্দুল মালিকের বালক পুত্রের ঝগড়া হয়। শিশুদের ঝগড়ার জেরে প্রতিবেশি আব্দুল মালিক গংরা ছুরি দিয়ে রাসেল আহমদের পিটে, ঘাড়ে ও বুকে উপুর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহত রাসেলের বাবা বদরুল ইসলাম আব্দুল মালিককে প্রধান আসামী করে তিনজনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন।
আপনার মন্তব্য