০১ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:২৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের পরগনাহী দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজ উদ্দিন।
শিক্ষক ফয়জুল হক ও আশিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মো. রফিক আহমদ, মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ একেএমএ শাকুর, বর্তমান অধ্যক্ষ মো. আব্দুল গাফফার, চান্দগ্রাম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মইনুল ইসলাম, সুজাউল মাদ্রাসার অধ্যক্ষ ফয়জুর রহমান, প্রবাসী ফখরুল ইসলাম, মাহবুবুর রহমান, মাদ্রাসার প্রাক্তন ছাত্র মাও: আব্দুল্লাহ, কমর উদ্দিন বাদশা, সাংবাদিক কাজী রমিজ উদ্দিন, ছাত্রনেতা বদরুল আলম উজ্জ্বল, হাজী সফর উদ্দিন প্রমুখ।
এতে ২০১৫ সালের আলিম উত্তীর্ণ মাদ্রাসার ৩৭ জন শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়েছে। সব শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
আপনার মন্তব্য