০২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৪:১৬
চুনারুঘাট-মাধবপুর আঞ্চলিক সড়কের আমতলী নামক স্থানে সিএনজি ও বালি বুঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।
সোমবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে চুনারুঘাট- মাধবপুর সড়কে এ দূঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, চুনারুঘাট উপজেলার ইনাতাবাদ গ্রামের মৃত মফিজ উল্লার ছেলে শহীদ মিয়া (৫০) ও চানপুর বস্তি এলাকার আব্দুল হামিদের ছেলে সিএনজি চালক হারুন মিয়া (৩৫) ।
আহতরা হলেন, চান্দপুর বস্তি এলাকার হাবিবুল্লা ছেলে তারা মিয়া (৪০), তাজুল মিয়া (৩০) ও হবিগঞ্জ সদর উপজেলার সুহেল (৩০)। আহতদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, চুনারুঘাট থেকে বালি বুঝাই একটি ট্রাক সিলেট (ট-১১-০০৭০) ব্রাক্ষণবাড়িয়ার উদ্দ্যেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনারুঘাট-মাধবপুর আ লিক সড়কের আমতলী নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজি’র সাথে সংঘর্ষ হয়। এতে শহিদ মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুত্বর আহত অবস্থায় সিএনজি চালক হারুন মিয়াকে সিলেট নেয়ার পথে সে মারা যায়।
এ সময় উত্তেজিত জনতা চুনারুঘাট-মাধবপুর সড়ক প্রায় ১ ঘন্টা অবরোদ্ধ করে রাখে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাবাভিক করে।এ ঘটনায় পুলিশ ট্রাক চালক মনির মিয়া (৩০)কে আটক করেছে। সে বি-বাড়ীয়া জেলার ভাদেশ্বর গ্রামের জরু মিয়া ছেলে।
এদিকে, চুনারুঘাট থানার পুলিশ সোমবার রাতেই নিহতদের লাশ স্বজনদের কাছে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করে। মঙ্গলবার সকালে তাদেরকে পারবারিক কবরস্থানে দাফন করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
আপনার মন্তব্য