সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

০২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:৩০

সুনামগঞ্জে হত্যা মামলায় কৃষকের যাবজ্জীবন

সুনামগঞ্জে এক গৃহবধূকে হত্যা মামলায় বিল্লাল হোসেন (৪২) নামের এক কৃষকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার  দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রনয় কুমার দাশ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত বিল্লাল জেলার দোয়ারাবাজার উপজেলার পূর্ব খিলাতলী গ্রামের রমিজ উদ্দিনের ছেলে।

আদালত ও মামলার বিবরনের সূত্রে জানা যায়, বিল্লাল হোসেনের সঙ্গে উপজেলার পূর্ব খিলাতলী গ্রামের গৃহবধূ মোছা. আমেনা বেগমের দীর্ঘদিন পরকীয়া চলে আসছিল। এ ঘটনা জানার পর আমেনার স্বামী তাকে মৌখিকভাবে তালাক দেন। ১৯৯৮ সালের ৫ জুন দুপুরে বিল্লাল আমেনার বাড়িতে গেলে আমেনা তাকে তখনই বিয়ে করার জন্য চাপ দেন। এতে ক্ষেপে গিয়ে বিল্লাল আমেনাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনার পরদিন ৬ জুন আমেনার বাবা উপজেলার তেরাপুর গ্রামের বাসিন্দা কালা মিয়া বাদী হয়ে বিল্লাল হোসেনকে আসামি করে দোয়ারাবাজার থানায় একটি হত্যা মামলা করেন।

তদন্ত শেষে পুলিশ বিল্লাল হোসেনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

আপনার মন্তব্য

আলোচিত