০২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:১৭
সিলেট-তামাবিল সড়কে বাস ও হিউম্যান হলারের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সোয়া ৫টার দিকে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা চামেলীবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ১১ জনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা একটি হিউম্যান হলারের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় যানবাহনের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ১১ জনকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আপনার মন্তব্য