শ্রীমঙ্গল প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৩০

হাকালুকি ও হাইল হাওরকে রামসার সাইট ঘোষণার দাবি

হাকালুকি ও হাইল হাওরকে রামসার সাইট ঘোষনা করা হলে তা হবে এই জলাভূমি সংরক্ষনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ন মাইলফলক হবে বলে দাবী করেছেন শিক্ষাবিদরা।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারী)  দুপুর ১টায় বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষ্যে ইউএসআইডি’র ক্লাইমেট রেজিলিয়েন্ট ইকোসিস্টেমস এন্ড লাইভলিহুডস ক্রেল প্রকল্প আয়োজিত ওয়েটল্যান্ড ওয়াক এ অংশগ্রহনকালে শিক্ষাবিদরা এ কথা বলেন।

বিশ্বব্যাপী জলাভূমির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে ১৯৭১ সালের ২রা ফেব্রুয়ারী ইরানের রামসার শহরে রামসার সনদ স্বাক্ষরিত হয়, যা মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত গুরুত্বপূর্ণ জলাভূমি সংরক্ষন সংক্রান্ত সনদ। সেই থেকে প্রতি বছর ২রা ফেব্রুয়ারী সারা পৃথিবীতে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

এর ধারাবাহিকতায় “ভবিষ্যতের জন্য জলাভূমি-টেকসই জীবিকায়ন”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রেল প্রকল্পের পক্ষ থেকে শ্রীমঙ্গল উপজেলার বাইক্কাবিলে ওয়েটল্যান্ড ওয়াক (জলাভূমি ভ্রমন) ও আলোচনা সভার আয়োজন করে।

এতে অংশগ্রহন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের ফরেষ্টি এন্ড এনভায়রমেন্ট সাইন্স বিভাগের প্রফেসর ড. এ.জেড.এম মনজুর রশীদ এর নেতৃত্বে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, সম্পদ ব্যবস্থাপনা সংগঠন (আরএমও) এর নেতৃবৃন্দ এবং ক্রেল প্রকল্পের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জানান, শীত মৌসুমে হাইল হাওর ও হাকালুকি হাওর প্রায় ২০ হাজার এর বেশী দেশীয় এবং পরিযায়ী পাখির আশ্রয়স্থল হয়ে উঠে। সেই সাথে বৈচিত্র্যপূর্ণ বহু বিরল প্রজাতীর মাছ ও অন্যান্য জলজ প্রানীর প্রজনন ক্ষেত্র এই হাওরগুলো। এছাড়া দেশী বিদেশী পর্যটকদের পর্যটন আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে হাকালুকি হাওর ও হাইল হাওর।

সভায় বক্তারা আরো বলেন হাকালুকি হাওরকে রামসারের গুরুত্বপূর্ণ জলাভূমির তালিকায় অন্তভূক্ত করা হলে এর পরিবেশ ও জীববৈচিত্র্য বিশেষ সংরক্ষনের আওতায় আসবে। যা স্থানীয় জনগোষ্ঠির জীবন ও জীবিকার মান উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হবে।

আপনার মন্তব্য

আলোচিত