জগন্নাথপুর প্রতিনিধি

০২ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৫৭

জগন্নাথপুরে ছাত্রদলের হামলায় ছাত্রলীগ নেতা আহত

জগন্নাথপুরে কলেজ ছাত্রদল নেতাকর্মীদের হামলায় এক ছাত্রলীগ নেতা আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত সোমবার রাতে পৌর এলাকার হবিবপুর গ্রামের মাঠে ইসলামী জলসা অনুষ্ঠিত হয়। রাত ৯ টার দিকে পূর্ব বিরোধের কারণে জলসায় আসা স্থানীয় হবিবপুর দক্ষিণপাড়া গ্রামের কলেজ ছাত্রলদল নেতা রকি, সাহানসহ একদল ছাত্রদল নেতাকর্মীদের হামলায় জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা স্থানীয় হবিবপুর-আশিঘর গ্রামের বাসিন্দা জুনাইদ আহমদ (২২) আহত হন।

এ সময় স্থানীয় জনতা আহতকে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আপনার মন্তব্য

আলোচিত