মৌলভীবাজার সংবাদদাতা

০৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:১১

মৌলভীবাজারে বাসচাপায় শিশু নিহত

মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের আকবরপুর এলাকায় বাসের চাপায় সুমা আক্তার (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সুমা আক্তার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের সাবির মিয়ার মেয়ে এবং আকবরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও এলাকাবাসী সূত্র জানায়, সুমা সকালে স্কুল থেকে বের হয়ে পটেটো চিপস কেনার জন্য দোকানে যায়। চিপস কিনে ফেরার পথে রাস্তা পারাপারের সময় হবিগঞ্জ বিরতিহীন নামে একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ সালেক জানান, বাস ও চালককে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত