বিশ্বনাথ প্রতিনিধি

০৩ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:১৬

বিশ্বনাথ বাজারে অবৈধ ব্যবসা থাকতে পারবে না: ইউএনও আসাদুল হক

শপথ নিলেন সিলেটের বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক হাসমত আলীসহ ১৫ সদস্যের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

বুধবার বিকেলে উপজেলা পরিষদস্থ ইউএনও কার্যালয়ে তাদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুল হক। এর আগে ২০১৫ সালের ২৪ডিসেম্বর হাজার ব্যবসায়ী প্রায় ৯শ ১৩জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগের মাধ্যমে বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির ওই ১৫জন নেতাকে বাজারের উন্নয়নের দায়িত্বে নিয়োজিত করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আসাদুল হক বলেন, বিশ্বনাথ বাজারে কোন অবৈধ ব্যবসা প্রতিষ্টান থাকতে পারবে না, এবং অবৈধ কোন ব্যবসা পরিচালনাও করা যাবেনা। তিনি বলেন, আল্লাহপাক ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। সৎভাবে ব্যবসার মাধ্যমে একদিকে যেমন লাভমান হওয়া যায় অন্যদিকে মানুষের কল্যাণেও কাজ করা হয়। সঠিক পন্তায় ব্যবসায়ীদের নেতৃত্ব দেওয়া হোক আর ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করাই হোক এতে মহান আল্লাহ পাকেরও সন্তুটিও পাওয়া যায়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলায়েমান হোসাইন, ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, নতুন বাজার ক্ষুদ্র সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আইয়ুব আলী, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আবদুল ওয়াদুদ, সদস্য-সচিব মকদ্দছ আলী, সদস্য আবুল লেইছ। এসময় স্থানীয় সাংবাদিকরা ছাড়াও উপজেলা যুবলীগ নেতা রাসেল আহমদ, ইকবাল হোসেন শাহীন, জেলা তরুণ লীগ নেতা আবদুল বাতিন উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণকারী নির্বাচিত দায়িত্বপ্রাপ্ত বাকি ১৩জন হচ্ছেন, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির নব-নির্বাচিত সহ-সভাপতি হাজী মোঃ নুর মিয়া, মতছির আলী, হাজী আমির আলী, যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ সোহেল আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম কবির, প্রচার ও দপ্তর সম্পাদক মাওলানা শামীম আহমদ সেবুল, ১নং ওয়ার্ড সদস্য এমদাদ হোসেন নাইম, আবদুল মতিন রণি, ২নং ওয়ার্ড সদস্য জয়নাল আবেদীন, সুন্দর আলী রুহুল, ৩নং ওয়ার্ড সদস্য গিয়াস উদ্দিন, এমরান আলী।

আপনার মন্তব্য

আলোচিত