০৪ ফেব্রুয়ারি , ২০১৬ ০১:০০
দক্ষিণ সুরমায় গলায় মাফলার পেছিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার বাসিন্দা মখলিসুর রহমান (৫২) বুধবার রাতে নিজ বাসায় গলায় মাফলার পেছিয়ে আত্মহতা করেন। অভাবের তাড়নায় তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রতিবেশিরা জানিয়েছেন।
জানা যায়, ঝালোপাড়ার স্বপ্নীল ১৬৩ নং বাসার আসকির মিয়ার ছেলে মখলিসুর রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন। কিছুদিন পূর্বে তিনি দেশে ফিরেন। দেশে এসেই নানা অসুখে ভূগতে থাকেন মখলিস। সংসারে দেখে দেয় আর্থিক অনটন। এনিয়ে পরিবারে প্রায় মনমালিণ্য লেগে থাকতো।
প্রতিবেশিরা জানান, বুধবার বিকেলে ছেলেকে টিচারের বাসায় প্রাইভেট পড়াতে নিয়ে গিয়েছিলেন মখলিসের স্ত্রী। রাতে বাসায় এসে স্বামীর মরদেহ দেখতে পান। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা জড়ো হয়ে পুলিশকে খবর দেন। দক্ষিন সুরমা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দক্ষিণ সুরমা থানার এসআই আব্দুর রহিম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য