০৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১১:৪১
৩৩ কেবি লাইনে জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের চার উপজেলায় বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধের রেখেছে পল্লীবিদ্যুৎ।
আজ (বৃহস্পতিবার) দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলায় সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকেবে।
পল্লীবিদ্যুৎ সূত্রে জানা যায়, বিদ্যুৎ সরবরাহ ৩৩ কেবি লাইনে জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিয়ানীবাজার, জকিগঞ্জ, গোলাপগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকেবে।
বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ পরিচালক-১ শফিউল ইসলাম বলেন, জরুরী রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এতে গ্রাহকদের সাময়িক অসুবিধা হবে। এ জন্য পল্লীবিদ্যুৎ আন্তরিক দুঃখ প্রকাশ করছে।
এর আগে জানুয়ারি মাসে তিনদিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো।
আপনার মন্তব্য