সিলেটটুডে ডেস্ক

০৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১০:৫১

‘গুম’ হওয়া দিনার কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেয়েছেন নিখোঁজ কিংবা গুম হওয়া ইফতেখার আহমেদ দিনার। তিনি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন।

শনিবার রাতে ঘোষিত ৭৩৬ সদস্যের কমিটিতে সিলেটের আরও কয়েকজন স্থান পান। তাদের মধ্যে আছেন, সহসভাপতি মাহবুবুল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ আহমদ ও নুরুল আলম সিদ্দিকী খালেদ, সহসাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন ও সদস্য শাকিল মোর্শেদ।

এদিকে, কেবল দিনারই নন একাধিক ছাত্রনেতা কেন্দ্রীয় কমিটিতে এসেছেন যারা 'গুম' হয়েছেন বলে সংগঠনটির দাবি।

তারা হলেন সহ-সাধারণ সম্পাদক : মাহাবুব হাসান সুজন (সবুজবাগ), সেলিম রেজা পিন্টু (সূত্রাপুর)। মফিজুল ইসলাম রাশেদ (ঢাকা মহানগর পশ্চিম)। সদস্য : কাজী ফরহাদ হোসেন (সবুজবাগ)।

গুম হওয়া নেতারা ফিরে আসবেন এ আশা নিয়ে তাদের নাম কমিটিতে রয়েছে। বলে জানিয়েছেন  ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক সরদার আমিরুল ইসলাম সরদার সাগর।

৭৩৬ সদস্য বিশিষ্ট বিশাল এক কমিটিতে অধিকাংশই বর্তমানে আর ছাত্র নেই, কারো ছাত্রত্ব শেষ হয়েছে প্রায় এক যুগেরও আগে। তবে তরুণ কিছু নেতাও এবার জায়গা পেয়েছেন।

কমিটিতে স্থান পাওয়া 'গুম' হওয়া অন্য নেতারা হলে- তেজগাঁও কলেজ শাখার সভাপতি আমিনুল ইসলাম জাকির, সহ-সভাপতি তরিকুল হাসান ঝন্টু, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর আসাদুজ্জামান রানা, মাজহারুল ইসলাম রাসেল, মো. আল আমিন।

২০১২ সালের ১ এপ্রিল একটি মামলার আসামি হওয়ায় হাইকোর্ট থেকে জামিন নিতে ঢাকায় গিয়েছিলেন দিনার। রাজধানীর উত্তরায় তার এক আত্মীয়ের বাসায় তিনি অবস্থান করছিলেন। এ সময় র‌্যাবের একটি দল দিনারকে ওই বাসার সামনে থেকে উঠিয়ে নিয়ে যায়  বলে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। তবে আইন-শৃঙ্খলাবাহীনি দিনারে আটকের বিষয়টি এখনো নিশ্চিত করেনি।

আপনার মন্তব্য

আলোচিত