জগন্নাথপুর প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৫০

উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে হবে: এমএ মান্নান

সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের প্রতিটি অঞ্চলে সব ধরণের উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। দেশের উন্নয়ন মূলক কর্মকান্ডের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হবে।

তিনি সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, আসুন আমরা সকলে মিলে সরকারকে সহযোগিতা করে দেশের উন্নয়নে কাজ করি। মনে রাখতে হবে শেখ হাসিনার কোন লোভ লালসা নেই। তাই নির্দিধায় দেশের উন্নয়ন কাজ আরো এগিয়ে যাবে। তিনি বলেন নতুন শিক্ষানীতির মাধ্যমে শিক্ষার মান আরো বাড়াতে এবং শিক্ষার সুষ্ট পরিবেশ তৈরি করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। পর্যায়ক্রমে জগন্নাথপুর ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হবে। এ সরকারের আমলে বিদ্যুতের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের মেধার বিকাশ ঘটাতে হলে আরো বেশি পরিশ্রম করতে হবে। মনোযোগ সহকারে লেখাপড়া করে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে।


রোববার দুপুরে জগন্নাথপুর ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। কলেজের অধ্যক্ষ আব্দুন নুরের সভাপতিত্বে ও শিক্ষিকা প্রতিভা রাণী দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, শিক্ষক বিজিত রঞ্জন বৈদ্য, কলেজ ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান লিটু, রনি রাজ প্রমূখ। অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ূন কবির, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিশ্বজিত কুমার পাল, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরসালিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, আওয়ামীলীগ নেতা রাজা মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সদস্য আলী আছগর ইমন, এমডি মুন্নাসহ বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে-স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের স্বাধীন বাজারে পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। পাইলগাঁও ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আব্দুল তাহিদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ সাব্বির আহমদ, আওয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মঞ্জুর আলী আফজল, আওয়ামীলীগ নেতা ও আশারকান্দি ইউপি চেয়ারম্যান আইয়ূব খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান সুন্দর উদ্দিন, আওয়ামীলীগ নেতা সৈয়দ কলমধর আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েল, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আখলাক মিয়া, যুগ্ম আহবায়ক কওছর রশীদ, আব্দুল কাইয়ূম, রুনু মিয়া প্রমূখ। এ সময় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম আহমদ, রাণীগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফারুক মিয়া মেম্বার, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিতসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে-রাণীগঞ্জ ইউনিয়নের শিবগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে আরেকটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এমএ মান্নান। শিক্ষক সুজাত আলীর সভাপতিত্বে ও আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির এবং ছাত্রলীগ নেতা সাহান আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আনফর উল্লাহ, সাজ্জাদুর রহমান ঝুনু মিয়া, আখলাকুর রহমান, দিলু মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাজাদ মিয়া, আরাফাত মিয়া, মাজু মিয়া, ইউনুছ মিয়া, মিছফাহ, ছাত্রলীগ নেতা মিলাদ আহমদ, মিনার চৌধুরী প্রমূখ। পৃথক সভায় বিএনপি ও জাতীয় পার্টি থেকে প্রায় দুই শতাধিক নেতাকর্মীরা আওয়ামীলীগে যোগদান করেন। এছাড়া প্রতিমন্ত্রী স্থানীয় দুইটি শিক্ষা প্রতিষ্টানের নতুন ভবন, একটি কালভার্ট ও নতুন রাস্তার উদ্বোধন করেন।

আপনার মন্তব্য

আলোচিত