০৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৫৬
জগন্নাথপুর থানায় একটি মামলার তদবির করতে এসে এলাইছ মিয়া (৪০) নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের জয়নগর গ্রামের মোঃ আলীর ছেলে।
রোববার রাত ৯ টার দিকে একটি চুরি ও মারামারি মামলায় আদালতের গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী এলাইছ মিয়াকে সাথে নিয়ে গ্রামের এক সংবাদকর্মী জগন্নাথপুর থানায় একটি মামলার তদবির করতে আসে।
এ সময় থানার এসআই আনোয়ার হোসেন তাকে গ্রেফতার করেন।
আপনার মন্তব্য