দিরাই প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:২৫

দিরাইয়ে বাল্য বিবাহ প্রতিরোধমূলক কর্মশালা

দিরাইয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্য বিবাহ রোধে সচেতনতা বৃদ্ধিকরণ এক কর্মশালা অনুষ্টিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা গণমিলনায়তন হলে পল্লী উন্নয়ন সংস্থার আয়োজনে এ দিনব্যাপী কর্মশালা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে ও ট্রেনিং অফিসার নুরুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পল্লী উন্নয়নের নির্বাহী কর্মকর্তা রীনা বিশ্বাস,ইউ আর সি আবু ইউসুফ মোঃ সারোয়ার হোসেন,মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন,ক্বাজী নুরুল আজীজ,সাংবাদিক আবুল হোসাইন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত