১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:৩০
বিশ্বের বিরল শ্বাসমূলীয় জলাবন বিশ্বঐতিহ্য সুন্দরবন রক্ষার দাবিতে মৌলভীবাজারে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সুন্দরবন দিবস-২০১৬ উপলক্ষে এ পদযাত্রা বের করা হয়।
শহরের মেয়র চত্বর থেকে পদযাত্রাটি বের হয়ে চৌমুহনা চত্বরে এসে শেষ হয়। এতে অংশ নেন পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় সদস্য আ স ম ছালেহ সুহেল, স্থানীয় সাপ্তাহিক মুনবার্তা সম্পাদক জসিম উদ্দিন, সাপ্তাহিক মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসীন, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, ফেরদৌস আহমদ, সৈয়দ মহসীন পারভেজ, শাহ অলিদুর রহমান, মো. মাহবুবুর রহমান রাহেল, দুরুদ আহমদ।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিকসন আহমদ, কবি পুলক কান্তি ধর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনসুর আলম চৌধুরী, আনোয়ার হোসেন দুলাল, হাসান আহমদ রাজা প্রমুখ।
আপনার মন্তব্য