১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:৫১
ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম স্কেল বেতন গ্রেড বাস্তবায়ন দাবিতে সিলেটে মানববন্ধন ও স্মারকলিপি প্রেরন করা হয়েছে।
ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি) সিলেট জেলা শাখা রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন শেষে জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রেরন করে।
কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে এ কর্মসুচী পালন করা হয়।
ডিকেআইবি সিলেট জেলা সভাপতি মুহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. শাহিনুর রহমান এবং সাংগঠনিক সম্পাদক এমরান আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধন কালে বক্তব্য রাখেন ডিকেআইবি সিলেট অঞ্চল সাধারন সম্পাদক এআইএম সিরাজুল ইসলাম, জেলা সিনিয়র সহ-সভাপতি প্রদীপ কান্তি ভট্টাচার্য, সহ-সভাপতি আব্দুল বাসিত, যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তাকিন চৌধুরী, অর্থসম্পাদক রুহুল আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক সৈয়দ আব্দস সবুর, প্রচার ও প্রকশনা সম্পাদক আবুল হারিছ, চাকুরি ও আইন বিষয়ক সম্পাদক সজল কান্তি দাস, সিলেট সদর উপজেলা প্রতিনিধি খলিলুর রহমান চৌধুরী,ফজলে মঞ্জুর ভুইয়।
অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন, দক্ষিন সুরমা প্রতিনিধি আজিজুর রহমান, প্রাণতোষ দাস, গোলাপগঞ্জ প্রতিনিধি কামাল আহমদ,আকমল হোসেন, জকিগঞ্জ প্রতিনিধি আব্দুর রাজ্জাক, আব্দুল বাছিত, গোয়াইনঘাট প্রতিনিধি নোয়াব হোসেন, গৌতম রায়, কানাইঘাট প্রতিনিধি মাহবুব হোসেন, মনসুর আলম, জৈন্তাপুর প্রতিনিধি নূরুল ইসলাম, সমর মোহন ধর, বিশ্বনাথ প্রতিনিধি জিতেন্দ্র মালাকার, জাবের খলিল চৌধুরী, কোম্পানীগঞ্জ প্রতিনিধি ইকবাল হোসেন ভুইয়া, সিলেট মেট্রো প্রতিনিধি চন্দন কুমার চন্দ, এটিআই প্রতিনিধি মতিউর রহমান,কাজী আব্দুল্লাহ আল মাসুদ, তানভীর আহমদ, আমিনুল ইসলাম প্রমূখ।
পরে সিলেট জেলা প্রশাসক মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকরিপি প্রেরন করা হয়।
স্মারকলিপিতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩সালের ২৩অক্টোবর ডিপ্লোমা কৃষিবিদদের ১০গ্রেড বেতন স্কেলসহ ২য় শ্রেণীর পদমর্যাদা ঘোষনা করেন। কিন্তু অদ্যাবধি এ ঘোষনা ও গ্রেড বাস্তবায়ন করা হয়নি। স্মারকলিপিতে অবিলম্বে ডিপ্লোমা কৃষিবিদদের ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নে প্রধানমন্ত্রী আশু হস্তক্ষেপ কামনা করা হয়।
আপনার মন্তব্য