১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:৩৬
ফাগুনের প্রথম দিনেই আকাশে নানা রঙের ঘুড়ি। ছেলে মেয়ে নির্বিশেষে, বয়সের বিভেদ ভুলে সবাই ঘুড়ি উড়াচ্ছে। কেউ ঘুড়ি আকাশে উড়ানোর চেষ্টা করছেন আর কারো ঘুড়ি আকাশে উড়ছে মুক্ত বিহঙ্গের মত। উৎসব প্রিয় বাঙ্গালীজাতি যে যেকোনো উৎসবেই ধর্ম বর্ন নির্বিশেষে আনন্দ করে তাই দেখা গেল গতকালে বসন্তবরন ও ঘুড়ি উৎসবে।
ইট পাথরের শহরে এই ঘুড়ি উৎসব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা ঘুড়ি উড়ানো আবারো শহরবাসীর মনে নাড়া দিয়েছে। শহরের অসংখ্য মানুষ সন্ধ্যায় ফানুস উড়ার দৃশ্য উপভোগ করেন ।
শনিবার “দুই শূন্য শূন্য ছয়” নামে একটি সামাজিক সংগঠন বসন্ত বরণ ও ঘুড়ি উৎসব আয়োজন করে। ষ্টাফ কোয়াটার মাঠে অনুষ্টিত এই উৎসবে অংশ নেন শিশুসহ নানা বয়সী নারী পুরুষ। হবিগঞ্জ ৩ আসনের সাংসদ ও অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট আবু জাহির এর উদ্বোধন করেন।
মোঃ জাকারিয়া রকির সভাপত্বিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, স্থানীয় সরকার উপ-পরিচালক মোঃ আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, বৃন্দাবন সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ বদরুজ্জামান চৌধুরী, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন দুই শূন্য শূন্য ছয় পরিবারের প্রেসিডিয়াম মেম্বার মোঃ খাইরুল আলম শুভ।
“দুই শূন্য শূন্য ছয়” মূলত্ব একটি সামাজিক সংগঠন। এই সংগঠনটি সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে। ২০১১ সালের ১১ই নভেম্বর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৬ ব্যাজের কিছু উদ্যামি তরুনের হাত ধরে এই সংগঠনের যাত্রা শুরু হয়। তার শহরের অলিগলি থেকে পথশিশু খুজে বের করে তাদের প্রাথমিক শিক্ষা প্রদান করে। তাছাড়াএই পথশিশুদের ঈদের কাপড়, শীতের কাপড় দেয়া হয় ও গ্রীষ্মকালীন ফল এবং শীতের পিঠা খাওয়ানোর ব্যবস্থা করা হয় এই সংগঠন থেকে। এই শিশুদের অংশগ্রহনেই গতকালের বসন্ত বরন ও ঘুড়ি উৎসবের সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন করা হয়। অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার বিতরন করেন অনুষ্টানে প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ।
আপনার মন্তব্য