নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:৫০

ভালবাসা দিবসে ‘ওদের জন্য একমুঠো ভালবাসা’

১৪ ফেব্রুয়ারি, বিশ্বজুড়ে পালিত হচ্ছে ভালবাসা দিবস। এ দিনটিকে ভিন্নভাবে উদযাপন করে সিলেটের কিছু তরুণ। "ওদের জন্য এক মুঠো ভালবাসা" নাম দিয়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশত শিশুদের নিয়ে রোববার সারাদিন কাটায় তারা।

"প্রত্যাশা ফাউন্ডেশন" নামক সংগঠনের উদ্যেগে সিলেটের বঙ্গবীর ওসমানী শিশু পার্কে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নানা আয়োজন করে প্রত্যাশা ফাউন্ডেশন। নগরীর বিভিন্ন জায়গা থেকে ভলান্টিয়ারদের মাধ্যমে নিয়ে আসা হয় শিশুদের। তারপর সকাল ১১ টার দিকে তাদের হাতে একটি করে গোলাপ ফুল তুলে দেয়া হয়।

১২ টায় নাস্তা করানোর পর শুরু করা হয় তাদেরকে নিয়ে এইম-ইন-লাইফ প্রতিযোগীতা। তারপর তাদের পার্কের বিভিন্ন ধরণের রাইড চড়ানো হয়।

দুপুরের খাবারের পর শিশুদের নিয়ে শুরু হয় "যার যার প্রতিভা" প্রতিযোগীতা। বিকেল ৪টায় তাদের মধ্যে তুলে দেয়া হয় পুরূস্কার।
সন্ধ্যায় তাদেরকে ট্রেন, প্লেন ও ম্যাজিক দেখানোর মধ্য দিয়ে শেষ হয় এই কার্যক্রম।

দিনব্যাপী এ আয়োজনে উপস্থিত ছিলেন প্রত্যাশা ফাউন্ডেশন এর সভাপতি মিজানুর রহমান নিয়ন, সহ-সভাপতি জাহান আহমেদ, ফরহান আব্দুর রহমান, মাহবুব, উত্তম কাব্য, মাঝুমা, নিশা, ফাইম, হাসান, মাহের ,রুমন, শিহাব, রিপন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত