বড়লেখা প্রতিনিধি

১৪ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৩২

মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার : হুইপ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। বাংলাদেশ আজ খাদ্য, শিক্ষা, যোগাযোগ, বিদ্যুৎ, চিকিৎসা ব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে উন্নয়নের রোল মডেল।

হুইপ শনিবার রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউপি’র শ্রীধরপুর গ্রামে ৫৭ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ১৮২ পরিবারের ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সভায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বসারত আলীর সভাপতিত্বে ও ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবুল হোসেন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, ডিজিএম নীল মাধব বণিক, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পল্লী বিদ্যুতের পরিচালক রঞ্জিত কুমার দাস, ইউনিয়ন আওয়ামী লীগ সহসভাপতি রফিক উদ্দিন আহমদ, যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন, যুবলীগ সদস্য এম জুবের আহমদ, ছাত্রলীগ নেতা জাকের আহমদ, জামাল হোসেন প্রমুখ।

এদিকে হুইপ এদিন দুপুরে জুড়ী উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে পল্লী সমাজসেবা কার্যক্রম এর আওতায় জায়ফরনগর ও পশ্চিমজুড়ী ইউপি’র ৪টি গ্রামের ৪৫ জনের মাঝে ৪ লাখ ৫০ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ ও জায়ফরনগর ইউনিয়নের সওজ কন্টিনালা-সোনাপুর রাস্তার এক হাজার মিটার (এতে ব্যয় হবে ৩৭ লাখ ৮০ হাজার ৬’শ ৪৯ টাকা) উন্নয়ন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।
পৃথক এসব অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গুলশানারা মিলি, নির্বাহী কর্মকর্তা নাছিরুল্লাহ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, আওয়ামী লীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, প্রকৌশলী মু: ইসতিয়াক হাসান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রাক্তন ডিডি অরবিন্দু সেন গুপ্ত, সমাজসেবা কর্মকর্তা খায়রুল ইসলাম, হাজী শফিক আহমদ, উপজেলা যুবলীগ সম্পাদক রিংকু রঞ্জন দাস, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম অফিকুল, অটল কৃষাণ সিংহ সিবেন, শেখরুল ইসলাম, সাইফুল ইসলাম, শরীফুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত