নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ০১:২১

হাজারো গুণগ্রাহীর শেষ শ্রদ্ধায় অসিত ভট্টাচার্যকে বিদায়

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্যের শেষ কৃতানুষ্ঠান চালিবন্দরস্থ মহাশ্মশানঘাটে সম্পন্ন হয়েছে। শেষকৃতের পূর্বে নানা শ্রেণী পেশার মানুষ তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান।

রবিবার রাত সোয়া ১১ টায় প্রয়াত অসিত ভট্টাচার্যের মরদেহ চালিবন্দরস্থ শ্মশানঘাটে নিয়ে আসা হয়। সেখানে আগে থেকেউ উপস্থিত হওয়া ৬০টির মত সংগঠনের পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

এরআগে রাত সাড়ে ১০ টায় অসিত ভট্টাচার্যের মরদেহবাহি গাড়ি নিয়ে আসা হয় সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমে। সেখানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষ থেকে শ্রদ্ধা জানান জেলা ও মহানগর আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

চালিবন্দর মহাশশ্মানে শ্রদ্ধাজ্ঞাপনকালে উপস্থিত ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ চন্দ্রনাথানন্দজী মহারাজ, বারিষ্টার মো. আরশ আলী, জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সামিউল আলম, সাবেক সভাপতি এমাদউল্লাহ শহিদুল ইসলাম শাহিন। সাবেক সাধারণ সম্পাদক এড. অশোক পুরকায়স্থ, এড. বেদানন্দ ভট্টাচার্য, বাসদ নেতা এড. হুমায়ূন রশীদ শোয়েব।

অসিত ভট্টাচার্যের মরদেহে শ্রদ্ধা নিবেদন করে- হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলা, মৌলভীবাজার জেলা, দক্ষিণ সুরমা উপজেলা, বালাগঞ্জ উপজেলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটি, সিলেট জেলা, মহানগর, সিলেট সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা, ১৫ নং ওয়ার্ড, ছাত্র যুব ঐক্য পরিষদ সিলেট জেলা, মহানগর, ওসমানী নগর উপজেলা , বিয়ানীবাজার উপজেলা, সিলেট জেলা আইনজীবী সমিতি, বাসদ সিলেট জেলা শাখা, সিলেট সিটি কর্পোরেশন, মনিপুরী সমাজ কল্যাণ সমিতি, সিলেট প্রেস ব্রিটারিয়ান চার্চ, মহালয়া উদযাপন পরিষদ, ভারত মৈত্রী সমিতি, শ্রীহট্ট ব্রাম্মণ পরিষদ, জগৎবন্ধু মঠ ও আশ্রম, শ্রুতি সিলেট, প্রাঞ্চজন্য সিলেট, হরিভক্তি প্রচারণী সংঘ, শ্রীহট্ট ব্রাম্ম সমাজ, বলরাম জিউর আখড়া, শ্রীহট্ট সাহিত্য পরিষদ, কাষ্যপ কল্যাণ পরিষদ, চা শ্রমিক ইউনিয়ন, চালিবন্দর পূজা কমিটি, হিন্দু বিবাহ নিবন্ধক সিলেট জেলা ও মহানগর, দি এইডেড হাই স্কুল প্রভৃতি সংগঠন ও প্রতিষ্ঠান।

আপনার মন্তব্য

আলোচিত