নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৪:১৫

সিলেটে মাহফুজ আনামের বিরুদ্ধে আরেকটি মামলা

সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে (ওয়ান-ইলেভেনের সময়) আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে সংবাদ আকারে প্রকাশ করায় ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে সিলেট আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজ ১৫০ কোটি টাকার মানহানি মামলাটি দায়ের করেছেন। সকালে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই-খোদার আদালতে মামলাটি দায়ের করা হয়।

জেলা জজ কোর্টের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম জানান, আদালত মামলা আমলে নিয়ে অধীনস্থ অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

এর আগে গতকাল রোববার সিলেট মহাগর ছাত্রলীগের সভাপতি আবদুল বাসিত রুম্মান এবং সাবেক সভাপতি রাহাত তরফদার পৃথকভাবে মাহফুজ আনামের বিরুদ্ধে মানহানির দুটি মামলা দায়ের করেন।

আপনার মন্তব্য

আলোচিত