১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:১৮
মৌলভীবাজার জেলা জামায়াতের আমিরসহ বিএনপি-জামায়াতের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বাহাউদ্দিন কাজী এ আদেশ দেন।
কারাগারে পাঠানো নেতাকর্মীদের মধ্যে রয়েছেন জেলা জামায়াতের আমির আব্দুল মান্নান, মৌলভীবাজার সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মামুদুর রহমান।
কারাগারে পাঠানো এসব নেতাকর্মী ২০১৫ সালের ৫ জানুয়ারি পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি বলে জানা গেছে।
বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব এ তথ্য নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য