ডেস্ক রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৫:২২

অসীত বাবু’র প্রয়াণে শেষ শ্রদ্ধাঞ্জলি সিলেট আওয়ামীলীগের

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্যের মরদেহে রামকৃষ্ণ মিশনে নিয়ে আসা হলে প্রথমে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত’র পক্ষ থেকে আওয়ামীলীগ নেৃতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন পরে মহানগর আওয়ামীলীগ শেষ শ্রদ্ধা জানায় অসিত ভট্টাচার্যের প্রতি।

গতকাল রোববার রাত সাড়ে ১০টায় এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আসাদ, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাবেদ সিরাজ, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লিটন পাল।

অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ধনন্দ্র দাস ধনু, ছাত্র যুব ঐক্য পরিষদ মহানগরের সাধারণ সম্পাদক রতীন্দ্রনাথ ভক্ত আরো উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত