নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:৩৪

করিম জন্মশতবর্ষ উৎসব শুরু

নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে শুরু হয়েছে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব। সোমবার বিকেল পৌনে ৫টায় সিলেটের নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এই উৎসবের উদ্বোধন করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ে সাবেক উপাচার্য ড. তপোধীর ভট্টাচার্য।

শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উদযাপন পর্ষদের আহবায়ক কবি শুভেন্দু ইমামের সভাপতিত্বে ও আবৃত্তি নাজমা পারভীনের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সিলে মেটোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহউদ্দিন, লেখিকা স্বপ্না ভট্টাচার্য, লেখক আনিসুল হক ও বাউল তনয় শাহ নুর জালাল বক্তব্য রাখেন। এরপর মুক্তমঞ্চে গান ও নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।

সন্ধ্যায় অডিটরিয়ামের মূল মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন মৌসুমী ভৌমিক।

আপনার মন্তব্য

আলোচিত