১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:২০
মৌলভীবাজারের বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে বসন্ত উৎসব পালন করছে নজরুল একাডেমী।
বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত উৎসবে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।
সোমবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে বসন্ত উৎসব উপলক্ষে আলোচনা সভায় নজরুল একাডেমীর সভাপতি দিপক নন্দীর সভাপতিত্বে ও উপদেষ্টা মসরুর আলম চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন, পৌর মেয়র কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন, অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাংবাদিক লিটন শরীফ, তপন কুমার দাস।
অন্যান্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, নজরুল একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মিলন দে, সদস্য শোভন দে, টিটু দেব, পাপ্পু দে, সংগীত শিক্ষিকা জুমা আচার্য্য প্রমুখ।
আপনার মন্তব্য