সুনামগঞ্জ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:২৩

সুনামগঞ্জ কালীবাড়ি নাট মন্দিরে ৪দিন ব্যাপী হরিনাম সংকীর্ত্তণ

সুনামগঞ্জ শহরে কেন্দ্রিয় কালীবাড়ি নাট মন্দিরে ২৪ প্রহর ৪দিন ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ শুরু হয়েছে। তা সমাপ্ত হবে আগামী ১৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে।

আজ সোমবার সকাল থেকে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদযাপন পরিষদ সুনামগঞ্জের উদ্যোগে কালীবাড়ি নাট মন্দির প্রাঙ্গণে হরিনাম সংকীর্ত্তণে অংশ নেয় বরিশালের মহাপ্রভু সম্প্রদায়, মাদারিপুরের সুধারাম সম্প্রদায়, মুক্তিনন্দা সম্প্রদ্য়া, গোপালগঞ্জের গীতাঞ্জলী সম্প্রদায়, বাসনা সম্প্রদায়, সুনামগঞ্জের মেহেদী নারায়ন সম্প্রদায় ও সিলেটের জকিগঞ্জের রাধা রানী সম্প্রদায়।

এই ৭ দল হরিনাম সংকীর্ত্তণ পরিবেশন করবেন বলে জানিয়েছে শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্ত্তণ উদযাপন পরিষদ সুনামগঞ্জের সভাপতি রুপাঙ্কর দাস রিন্টু ও সাধারন সম্পাদক চন্দন দাস। হরিণাম সংকীর্ত্তণ উপভোগ করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে ভক্তবৃন্দের আগমন শুরু হয়েছে।

যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত