১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২৩:৫৫
মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার কনিষ্ঠ কাউন্সিলর রাহেন পারভেজ রিপন আনুষ্ঠানিকভাবে সোমবার (১৫ ফেব্রুয়ারি) দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
প্যানেল মেয়র তাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মালিক, মিজানুর রহমান, রাহেন পারভেজ রিপন প্রমুখ।
আপনার মন্তব্য