জগন্নাথপুর প্রতিনিধি

১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:০৬

জগন্নাথপুরে ট্রলি ও মদ আটক

জগন্নাথপুরে ট্রলি ও মদ আটক করেছে থানা পুলিশ।

জানা গেছে, গত সোমবার(১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের মাদ্রাসা পয়েন্ট নামক স্থান অভিযান চালিয়ে একটি ট্রলি ও ট্রলিতে রাখা প্রায় ২ লিটার ছোলাই মদ আটক করলেও জড়িতরা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের দাস নোয়াগাঁও গ্রামের আমির হোসেন শিপন ও হোসেন আহমদ নামের ২ ব্যক্তি ট্রলিযোগে ছোলাই মদ নিয়ে যাওয়ার পথে পুলিশের ধাওয়া খেয়ে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে দাস নোয়াগাঁও গ্রামের সমাজসেবক ময়না মিয়া ও মজনু মিয়াসহ অনেকে জানান, আমির হোসেন শিপন ও হোসেন আহমদ এলাকার চিহ্নিত মদ ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। 

আপনার মন্তব্য

আলোচিত