১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:৪৯
জগন্নাথপুর থানার ওসি মুরসালিন সিলেট রেঞ্জের শ্রেষ্ট অফিসার নির্বাচিত হয়েছেন।
জানাগেছে, চলতি বছরের জানুয়ারি মাসে জগন্নাথপুর থানায় মোট ১৬৮টি জিআর মামলা তামিল, ২৪ টি সিআর মামলা তামিল, সাজাপ্রাপ্ত পরোয়ানা ১ টি সহ ১৯৩ টি পরোয়ানা তামিল করা হয়। এছাড়া ১০ গ্রাম হেরোইন ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার এবং ভারতীয় ৩৫০ বোতল মদ উদ্ধার করা হয়। ডাকাতি মামলার ১৩ টি পরোয়ানা তামিল ও হত্যা মামলার ৮ টি পরোয়ানা তামিল এবং নিয়মিত মামলায় ১৭ জন আসামী গ্রেফতার করা হয়।
মাত্র এক মাসের মাথায় জগন্নাথপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অগ্রগতি হওয়ায় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরসালিকে সিলেট রেঞ্জের শ্রেষ্ট অফিসার নির্বাচিত করা হয়।
গত সোমবার শ্রেষ্ঠ ওসি মোঃ মুরসালিন এর হাতে পুরস্কার তুলে দেন সিলেট রেঞ্জের পিপিএম, উপ-মহা-পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান।
অভিনন্দন : ওসি মো.মুরসালিন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন, প্রেসক্লাবের সাংবাদিক উপদেষ্টা ওয়াহিদুর রহমান ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি ডাঃ নয়ন রায়, সহ-সভাপতি কোহিনূর ওয়াহিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, যুগ্ম সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সাহিত্য সম্পাদক মিছলুর রহমান, তথ্য ও গবেষণা সম্পাদক মীরজাহান মিজান, সদস্য গোলাম সারওয়ার, আলী আছগর ইমন, এমডি মুন্না, কলি বেগম প্রমুখ।
আপনার মন্তব্য