১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:২০
সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর কনফারেন্স হলে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সিলেট কর অঞ্চলের কমিশনার মাহমুদুর রহমান, কাষ্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার এ.কে.এম নুরুজ্জামানের সাথে এক মতবিনিময় সভা করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় এসএমসিসিআই’র সহ-সভাপতি হাসিন আহমদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- এসএমসিসিআই এর পরিচালক শফিউল আলম চৌধুরী এবং ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন- সিলেট জেলা ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপ’র সাধারণ সম্পাদক ব্যবসায়ী আমিন্জ্জুামান জোয়াহীর, মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যাণ পরিষদ’র সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মতছির আলী, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদ সদস্য সচিব আবু তাহের, সিলেট বিভাগ গণদাবি পরিষদ সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, এসএমসিসিআই পরিচালক মোয়ম্মীর হোসেন, জালালাবাদ ভেজিটেবল এন্ড ফ্রোজেন ফিস এক্সপোর্টার্স গ্রুপ সভাপতি, হিজকিল গুলজার, শিবগঞ্জ বাজার সমিতি সাধারণ সম্পাদক মুরাদ আহমদ।
এসএমসিসিআই এর সহ-সভাপতির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- পরিচালক আব্দুল জব্বার জলিল, হুরায়রা ইফতার হোসেন, অনুপ কুমার দেব, মো. কফিলুর রহমান, মো. মাহমুদ বক্স রাজন, মো. মোহিতুল বারী রহমান, কাজী মকবুল হোসেইন, খলিলুর রহমান মাসুম, সুমেয়াত নুরী চৌধুরী প্রমুখ পরিচালকবৃন্দ।
ব্যবসায়ী নেতৃবৃন্দের পক্ষ থেকে আব্দুল হাদী পাবেল, আব্দুর রকিব শিকদার, আমজাদ আলী, রিয়াজুল হাসান রুহেল, মো. আব্দু রহমান রিপন, সিরাজুল ইসলাম সিরাজী, হোসেইন আহমদ, আব্দুল মুনিম মল্লিক মুন্না, মো. আব্দুল কাদির, আবুল কালাম ফলিক, মো. আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য