বানিয়াচং প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৩৪

বানিয়াচংয়ে গণমাধ্যমকর্মীদের সাথে তথ্য অফিসের মতবিনিময়

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে বানিয়াচংয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন জেলা তথ্য অফিসার মো. গিয়াস উদ্দিন।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

ব্রিফিংকালে বর্তমান সরকারের প্রতিটি সেক্টরে অগ্রগতির তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ব্রিফিংকালে উপস্থিত ছিলেন,বানিয়াচং আয়নার প্রতিনিধি শেখ নমীর আলী,স্বদেশবার্তা বানিয়াচং প্রতিনিধি ইমদাদুল হোসেন খান,সমকাল বানিয়াচং প্রতিনিধি রায়হান উদ্দিন সুমন,চ্যানেল এস বানিয়াচং প্রতিনিধি মখলিছ মিয়া,সমাচার প্রতিনিধি জীবন আহমেদ লিটন প্রমুখ। 

আপনার মন্তব্য

আলোচিত