২২ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৪৩
আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রাক্তন প্রতিমন্ত্রী এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও প্রতিষ্ঠানের সহকারি শিক্ষক রাহেনা বেগম হাসনা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিদ্যালয় থেকে প্রকাশিত ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন ও মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
এর আগে সকালে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করেন।
আপনার মন্তব্য