সিলেটটুডে ডেস্ক

২৩ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:৫৩

বাঙালিরা ব্রিটেনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন : আব্দুল করিম গণি

ব্রিটেনের ইংরেজি সাপ্তাহিক বাংলা মিরর পত্রিকার সম্পাদক, জগন্নাথপুরের কৃতি সন্তান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উপদেষ্টা আব্দুল করিম গণি ও চ্যানেল আই সিনিয়র রিপোর্টার মোস্তফা মল্লিক’র সন্মানে জগন্নাথপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর প্রেসক্লাব ও জগন্নাথপুরের সর্বপ্রথম অনলাইন পত্রিকা জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের উদ্যোগে সোমবার রাতে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের সভাপতিত্বে ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম সম্পাদক অমিত দেব’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে আব্দুল করিম গনি বলেন, শুধু সংবাদপত্র নয়, ব্রিটেনে এখন বাঙালিরা শিক্ষা-স্বাস্থ্যসহ প্রতিটি গুরুত্বপূর্ণ সেক্টরে কাজ করছেন। এমনকি জনপ্রতিনিধিত্বের মাধ্যমে দেশের মুখ উজ্জল করছেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম উপদেষ্ঠা সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা, আশারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দিনুল ইসলাম বাবুল ও চ্যানেল আই যুক্তরাজ্য বেডফোর্ড প্রতিনিধি সায়েকুল হক সায়েক। স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাবের সহ-সভাপতি তাজউদ্দিন আহমদ, সাংবাদিক আব্দুল হাই প্রমুখ।

উপস্থিত ছিলেন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক আলী আহমদ, আওামী লীগ নেতা সুজিত কুমার রায়, শিক্ষক নেতা ফররুখ আহমদ, ক্রীড়া সংগঠনক সালাহ উদ্দিন, জাতীয় পার্টি নেতা দিলু মিয়া, আব্দুল মনাফ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সালেহ আহমদ,যুবলীগ নেতা রমজান আলী ছানা, আব্দুল বারিক, দিদার আহমদ সুমন জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার আজহারুল হক ভূঁইয়া শিশু,কলকলিয়া ইউনিয়ন প্রতিনিধি সুহেল হাসান, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত,সৈয়দ তানিন, আমিরুল কামালী, সিতু মিয়া,লায়েক মিয়া, কামরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত