২৩ ফেব্রুয়ারি , ২০১৬ ২১:৪৪
বাংলাদেশ ছাত্রলীগ কুলাউড়া উপজেলা শাখার সবক’টি ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনি’র স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়েছে।
প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ মৌলভীবাজার জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের শৃঙ্খলা বজায় রাখতে এবং সংগঠনের স্বার্থ রক্ষার্থে আগামীতে একটি সুন্দর ও সুসংগঠিত কমিটি গঠনের লক্ষ্যে আজ (২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার) হতে মৌলভীবাজার জেলা শাখার নেতৃত্বাধীন কুলাউড়া উপজেলা ছাত্রলীগ ইউনিট ও কুলাউড়া উপজেলার অন্তর্ভুক্ত স্কুল, কলেজ, মাদরাসা ও ইউনিয়ন ছাত্রলীগের সকল ইউনিটের কমিটি বিলুপ্ত করা হলো।
এ ব্যাপারে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ সভাপতি মো. আসাদুজ্জামান রনি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নতুন কমিটি ঘোষণা না করা পর্যন্ত কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের কার্যক্রম বন্ধ থাকবে। সংগঠনকে সুসংগঠিত করতে শীঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে’।
আপনার মন্তব্য