কুলাউড়া প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৭:৫৫

হাকালুকিতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাকালুকি হাওরে বজ্রপাতে আব্দুল কাদির (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভূকশীমইল ইউনিয়নের ভূকশীমইল গ্রামের আব্দুর রহমানের পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় আব্দুল কাদির কৃষিকাজ শেষে গরু নিয়ে বাড়িতে ফেরার পথে হাকালুকি হাওর তীরবর্তী পুলেরগাঙ্গ নামক স্থানে আসলে বৃষ্টির সময় বজ্রপাতটি তাঁর ওপর আচড়ে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন মৃত অবস্থায় মাটির ওপর তাকে পড়ে থাকতে দেখে তাঁর মৃতদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। আব্দুল কাদির এক পুত্র ও ৪ কন্যা সন্তানের জনক।

ভূকশীমইল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াছ আলী বিকেল সাড়ে ৪টায় মোবাইলে বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য

আলোচিত