ডেস্ক রিপোর্ট

২৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৪০

হেলেন হত্যার প্রতিবাদে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান

সিলেটের পুলিশ সুপার বরাবরে হেলেন হত্যার সাথে জড়িতদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবীতে ২৪ ফেব্রুয়ারি বুধবার সকালে পুলিশ সুপারে কার্যালয়ে “হেলেন হত্যার প্রতিবাদে আমরা গোলাপগঞ্জবাসীর” পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়।

পুলিশ সুপারের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন হেলেন হত্যার প্রতিবাদে আমরা গোলাপগঞ্জবাসীর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম.এ বাসিত, সদস্য সচিব ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মামুন আহমদ রিপন, লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ আহমদ, বীর মুক্তিযোদ্ধা ছানা মিয়া ও মুহিবুর রহমান চেরাগ, বিশিষ্ট মুরব্বী আনোয়ার হোসেন সোনা, আব্দুল মুহিত, মাহফুজুর রহমান মন্তু, মানিক মিয়া, জায়েদ আহমদ জুনু, মামুনুর রশীদ নূর, দারা মিয়া, আহমদ হাসান, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটি সিলেট জেলা শাখার সভাপতি জিল্লূর রহমান জিলু, সাবেক ছাত্রনেতা জিল্লুর রহমান দিলু, শরীফ উদ্দিন, সমাজসেবক খলিলুর রহমান, রফিক উদ্দিন, কবির আহমদ, সুমন আহমদ, মানবাধিকার কর্মী শফিকুর রহমান, হাফিজ মাওলানা রাফি আহমদ, এডভোকেট মনজুর হোসেন, ব্যাংকার আতিক হোসেন সহ এলাকার শতাধিক জনগণ।

স্মারকলিপি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার নয়মুল হাসান বলেছেন, অপরাধী যেই হোক না কেন, তাকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। এ পর্যন্ত দু’জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পর্যায়ক্রমে বাকীদের গ্রেফতার করা হবে। 

স্মারকলিপি সূত্রে জানা যায়, অন্তসত্ত্বা হালিমা আক্তার হেলেনকে বিশ্বনাথের দিঘলী খোজারপাড়া গ্রামের মৃত মোজাফর আলী ছেলে নজরুল ইসলাম ওরফে নুরুল ইসলাম জুলফিকার এর সাথে গত ৭ মাস পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী ও তার পরিবারের লোকজন যৌতুকের দাবীতে হেলেনকে নির্যাতন করে আসছিল। গত ৫ ফেব্রুয়ারী শুক্রবার হেলেনকে তার স্বামী ও পরিবারের লোকজন হাত-পা বেধে গলা কেটে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে হেলেনের ভাই রফিক আহমদ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেক করে ৪/৫ জনকে অজ্ঞাত রেখে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেন। যার নং- ০৯, তারিখ ০৫/০২/২০১৬ইং এবং জি.আর মামলা নং ৩১/১৬ইং। হেলেনের ঘাতক স্বামী ও অন্য এক আসামীকে পুলিশ গ্রেফতার করলে অন্যান্য আসামীগণ প্রভাবশালী হওয়ায় সুষ্ঠু তদন্ত বেহত হচ্ছে এবং বাদী পক্ষ মামলা প্রত্যাহার করার জন্য বিভিন্ন মাধ্যমে হুমকী প্রদান করা হচ্ছে।

আপনার মন্তব্য

আলোচিত