২৪ ফেব্রুয়ারি , ২০১৬ ১৯:৩২
হিজড়া লোকজন আমাদেরই কারো না কারো ঘনিষ্টজন। তাদেরকে পেছনে ফেলে রাখার কোন সুযোগ নেই। তাদেরকে এগিয়ে নিতে সুশীল সমাজের অনেক করণীয় আছে। তারা বেড়ে ওঠার পর পারিবারিকভাবে যাতে কোন প্রতিবন্ধকতার শিকার না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আর হিজড়াদেরকেও অসৎ পথ থেকে বেরিয়ে আসতে হবে। অশ্লীল অঙ্গভঙ্গি ছাড়তে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। হিজড়াদের কাছ থেকে মানুষ যেন কোন প্রকার কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে।
বুধবার নগরীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথাগুলো বলেন। ইউএসএআইডি’র সহযোগিতায় মতবিনিময় সভার আয়োজন করে বন্ধূ স্যোশাল ওয়েলফেয়ার সোসাইটি।
বন্ধু সোশালের পরিচালক মো. ফসিউল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী। বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হিমাংশু, অতিরিক্ত পুলিশ সুপার জাবেদুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন, হিজড়াদের জীবনমান উন্নয়নে সরকার নানা উদ্যোগ নিয়েছে। ২০১৩ সাল থেকে সরকার ভাতা দিচ্ছে। এছাড়া উন্নয়নমুখী বিভিন্ন কর্মসূচিতে তাদেরকে সম্পৃক্ত করেছে। হিজড়াদের অনেকেই এখন সুন্দর জীবনযাপন করছে। তাদের জন্য আবাসনের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানানো হয়।
আপনার মন্তব্য