গোয়াইনঘাট প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:৪৫

গোয়াইনঘাটে ডাকাত আটক

সিলেটের গোয়াইনঘাটে আন্তজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি সহর উল্লাহ ওরফে পারুল্লাকে আটক করেছে পুলিশ। ধৃত ব্যাক্তি উপজেলার গারো কোয়ারার বাজার গ্রামের রজব আলী রজই’র ছেলে।

 পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এ.এস.আই রফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে তাকে আটক করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন আন্তজেলা ডাকাত দলের সদস্য ও একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি সহর উল্লাহ ওরফে পারুল্লাকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে ধৃত আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত